×

বিনোদন

মঞ্চে আসছে ‘মলুয়া’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মঞ্চে আসছে ‘মলুয়া’

ছবি: সংগৃহীত

চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার কালজয়ী পালা ‘মলুয়া’ নিয়ে যাত্রা শুরু করছে নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানী। দলটির প্রথম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ২৩ ও ২৪ জুলাই, প্রতিদিন সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে। নাটকটির ভাষ্য, বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল। ‘মলুয়া’ প্রেম, আত্মমর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর সংগ্রামের এক চিরন্তন আখ্যান। নতুন এই প্রযোজনায় শতাব্দীপ্রাচীন পালাটিকে সমসাময়িক মঞ্চভাষা, দৃশ্যরীতি ও নাট্যনির্মাণে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। নির্মাতাদের মতে, নাটকটি অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ তৈরি করে নারীর প্রতি বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন নতুন করে সামনে আনে। সংগীতনির্ভর এই পালা নাটকের পরিবেশনা গড়ে উঠেছে গানের দল ‘সর্বনাম’-কে কেন্দ্র করে। দলের সদস্যরা গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও অংশ নিচ্ছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপী দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, মারিয়া ইয়াসমিন, ধ্রæব, সানজিদা চৌধুরী অরিন ও উম্মে প্রেমাসহ অনেকে। প্রযোজনাটির পরামর্শক নাট্যশিক্ষক সাইদুর রহমান লিপন। নির্দেশনা সহযোগী সাইদুর শাহীন। সংগীত পরিকল্পনায় গোপী দেবনাথ, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ এবং মঞ্চ ও প্রপস ডিজাইনে আছেন তাহাদিল আহমেদ। নির্দেশক সাইফুল জার্নাল বলেন, বাংলা লোকসংগীত ও পালাগানের মৌলিক পরিবেশনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। থিয়েট্রিক্যাল কোম্পানীর এই প্রযোজনার মাধ্যমে সেই লোকঐতিহ্যের নির্যাস আধুনিক মঞ্চে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দুই দিনের উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে থিয়েট্রিক্যাল কোম্পানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App