×

বিনোদন

অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় আসছেন অনুপম রায়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় আসছেন অনুপম রায়

ছবি: সংগৃহীত

স্থগিত হওয়া কনসার্টের জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার প্রতীক্ষিত আয়োজন ‘ওয়ান ট্রæ সাউন্ড উইথ অনুপম রায়’। এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। সব প্রস্তুতি শেষ হওয়ার পরও শেষ মুহূর্তে প্রশাসনিক ও পারিপার্শ্বিক কিছু কারণে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। এতে হতাশ হয়েছিলেন অনুপম রায়ের ভক্তরা। তবে নতুন তারিখে আয়োজন করার আশ্বাস দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান। নতুন কনসার্টের প্রস্তুতি নিয়ে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই শুরু হবে টিকিট বিক্রি। দর্শকদের কথা বিবেচনা করে আগের চেয়ে কিছুটা কম রাখা হতে পারে টিকিটের মূল্য। স্থগিত হওয়া আয়োজনের টিকিট নিয়ে আয়োজকরা জানিয়েছেন, আগের টিকিটের অর্থ দর্শকদের ফেরত দেয়া হয়েছে। তাই নতুন কনসার্টে অংশ নিতে হলে দর্শকদের নতুন করে টিকিট কিনতে হবে। প্রায় চার হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারের হলরুমে হবে এই আয়োজন। অনুপম রায়ের জনপ্রিয় গান শোনার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আরো কিছু চমক। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। যুক্ত হতে পারেন আরো কয়েকজন শিল্পী ও ব্যান্ড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সহযোগী প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ অপেক্ষার পর অনুপম রায়ের এই কনসার্ট ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App