×

প্রথম পাতা

ডেঙ্গু ও হামে দুই জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতেও প্রাণহানি হয়েছে ১ জনের। গতকাল বুধবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মৃত শিশুটি সিলেট বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১১৮ শিশুর শরীরে। তাদের মধ্যে ১৬৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এই সময়ে ৮৮২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮ শিশু।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরো ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯।

একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৫ হাজার ৫০৯ রোগী, তাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে দেশে যে ১ জনের মৃত্যু হয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগের এবং তিনি একজন নারী। এই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী। নতুন করে আক্রান্তদের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ৪৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত জুন মাসে ১৩ জন। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী। এই সময়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, ২ হাজার ৯০৭ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

বিভাগভিত্তিক মোট আক্রান্তের চিত্রে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১ হাজার ৬৭৫ জন)। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (১ হাজার ১৬৭ জন)। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৮৮৮ জন এবং উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪০ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৫৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ই¤প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ইতোমধ্যেই জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি, আইইউপিএইচপিএসপি এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সচেতনতার কোনো বিকল্প নেই। পাশাপাশি অনলাইন প্রচারণা আরো বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ গড়ে ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

সেতুমন্ত্রী পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে খাদ্য ও স্বাস্থ্যসংকট

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে খাদ্য ও স্বাস্থ্যসংকট

তেজগাঁওয়ে  বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App