×

জাতীয়

গ্যাস বিলের নামে জালিয়াতি, তিতাসের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম

গ্যাস বিলের নামে জালিয়াতি, তিতাসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

গ্যাস বিল পরিশোধের নামে প্রতারণার ফাঁদ এড়াতে গ্রাহকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, একটি প্রতারক চক্র নিজেদের ‘তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসি’র কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা গ্রাহকদের একটি ব্যক্তিগত (পার্সোনাল) বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ সৃষ্টিসহ বিভিন্ন হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিতাস বলছে, শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন 'মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস' অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হলো।

প্রতিষ্ঠানটি আরও জানায়, কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করবেন না। প্রতারক চক্র তেকে রক্ষা পেতে সচেতন থাকুন। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App