×

প্রথম পাতা

ডেঙ্গুতে মৃত্যু ১

হামের প্রকোপে আরো ৭ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অতি সংক্রামক হাম এবং এই রোগের উপসর্গে মৃত্যুর মিছিল দৈনিকই বেড়ে চলছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের।

গতকাল মঙ্গলবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে যে ৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পরীক্ষায় হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ১ জনের। আর বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। নিশ্চিত হামে আক্রান্ত ১ জনের এবং উপসর্গ নিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর বাকি ২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এর মধ্যে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৮ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৭১ জনের আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ২৭ রোগী, যাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যে ১ জনের মৃত্যু হয়েছে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩২৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৯ জন। এর মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৩ ডেঙ্গু রোগী মারা গেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে- ১৩ জন। আর চলতি জুলাই মাসে প্রাণ গেছে ১০ জনের। জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন ও মে মাসে ১ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App