বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত
নিত্যপ্রয়জনীয় জিনিস কিনতে মানুষ প্রায় প্রতিদিনই মানুষ দোকানপাট-মার্কেটে যায়। কিন্তু এই অসহ্য গরম এবং তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান যে দোকান বা মার্কেট বন্ধ, তখন কষ্টের পাশপাশি আপনার সময়টাই নষ্ট। তাই দোকানপাট-মার্কেটে যাওয়ার আগে দেখে নেওয়া জরুরি কোন এলাকায় কোন দিন দোকান ও মার্কেট বন্ধ থাকে।
আরো পড়ুন: শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ
বুধবার( ১৫ জুলাই) যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকে-
আজকের দিনে যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে- বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু বন্ধ থাকবে।
আরো পড়ুন: সাগরে লঘুচাপের শঙ্কা, ফের অতিভারি বৃষ্টির আভাস
এদিকে, যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে- যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
