×

প্রথম পাতা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকাল স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকাল স্থগিত

সাম্প্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আলাদা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শনিবার থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সব বিচেনায় দেখা যাচ্ছে, পরীক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছতে সমস্যা হচ্ছে। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

প্রসঙ্গত; বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এর আগে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে ৩ সেট করে প্রশ্ন করা হয়েছে। বন্যা, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এবার চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষাও পেছানোর দাবি ওঠে। এ দাবিতে মঙ্গলবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App