×

প্রথম পাতা

ঢাকার বায়ুমান ছিল অনেকটা ‘ভালো’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল শনিবার সকাল থেকে রোদ দেখা মিলছে। দূষণে মোড়া ঢাকা শহরের বাতাস গতকাল ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভালো। এই মেগাসিটির বাসিন্দাদের বায়ুদূষণের কারণে স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা করতে হয়নি গতকাল।

গতকাল দুপুর ১২টা ৫২ মিনিটে ঢাকার বাতাসের মান ছিল ৭৯। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ২৬তম স্থানে নেমে আসে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এমনটাই জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ছিল ৪১তম। শহরটির বায়ুমানের স্কোর ৬৬।

সংস্থার তথ্য অনুযায়ী, ঢাকার চেয়ে গতকাল দক্ষিণ এশিয়ার দুটি শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে পাকিস্তানের লাহোরের স্কোর ছিল ১৩৪। এ ছাড়া ১১৭ একিউআই স্কোর নিয়ে তালিকায় স্থান পেয়েছে ভারতের দিল্লি। একই সময়ে তালিকার শীর্ষে ছিল মিশরের কায়রো যার একিউআই স্কোর ছিল ১৬৫। এরপরের স্থানে ১৬০ ও ১৫৪ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল উগান্ডা কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন। তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি। ডব্লিউএইচও’র মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App