×

প্রথম পাতা

ডারউইন টেস্ট

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ইতিহাস গড়ার হাতছানি  বাংলাদেশের

ডারউইন টেস্টে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তিন দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার চারটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৬১। ইনিংস পরাজয় এড়াতেই এখন তাদের দরকার আরো ৬৭ রান। হাতে আছে ছয় উইকেট।

অর্থাৎ চতুর্থ দিনে বাংলাদেশের সামনে জয়ের জন্য বাকি কাজটা এখন মূলত অস্ট্রেলিয়ার শেষ ৬ উইকেট তুলে নেয়া। তবে কাজটি সহজ হবে না। ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেয়ারি। গ্রিন ৮৬ বলে ৪৩ এবং কেয়ারি ৫০ বলে ১৯ রানে অপরাজিত। তাদের পরও অস্ট্রেলিয়ার হাতে রয়েছে বাউ ওয়েবস্টারের মতো ব্যাটার। ফলে বাংলাদেশের সামনে সুযোগ যেমন বড়, তেমনি শেষ পথটাও কঠিন।

তৃতীয় দিনটি শুরু হয়েছিল বাংলাদেশের ব্যাটিং দিয়ে। আগের দিন তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। সকালে দ্রুত দুটি উইকেট হারালেও মেহেদী হাসান মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে বড় লিড পায় বাংলাদেশ। হাসান মাহমুদ ১৪ ও তাইজুল ইসলাম ১৭ রান করে ফিরে যাওয়ার পর নবম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিরাজ। লেজের ব্যাটারকে সঙ্গে নিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন তিনি। অস্ট্রেলিয়া কখনো বাউন্সার, কখনো লেগ স্টাম্পে বল করে তাকে আটকে রাখার চেষ্টা করেও সফল হয়নি।

১১৭ বলে ক্যারিয়ারের দশম ফিফটি পূর্ণ করেন মিরাজ। শেষ পর্যন্ত ১৫৪ বলে ৬৫ রানের মূল্যবান ইনিংস খেলে জশ হেইজেলউডের বলে আউট হন তিনি। এরপর ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন হেইজেলউড। ৮৯ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন অস্ট্রেলিয়ান পেসার।

সব মিলিয়ে ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে লিড দাঁড়ায় ২২৮ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো দলের দীর্ঘ সময় ব্যাট করার সা¤প্রতিক রেকর্ডগুলোর মধ্যেও এই ইনিংসটি বাংলাদেশের কৃতিত্বকে আরো বড় করে তুলেছে।

বিশাল লিডের পর দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও দারুণ শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ প্রথম ইনিংসের ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও আঘাত হানেন। শুরুতেই জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করার পর ফেরান বিপজ্জনক ট্রাভিস হেডকে। ৩৫ বলে ১৭ রান করে ফেরেন হেড। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান। কিন্তু সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৩১ রান করে বোল্ড হন লাবুশেন। পরে স্মিথকে ফেরান মিরাজ। ৪৪ রান করা অভিজ্ঞ ব্যাটার আলগা শট খেলে মিরাজের হাতেই ফিরতি ক্যাচ দেন।

দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১। বাংলাদেশের সামনে তাই এখন বড় সুযোগ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের মাঠে এত বড় লিড নেয়ার পর অস্ট্রেলিয়া খুব কমই ম্যাচ হেরেছে। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের নজির তাদের জন্যও বিরল।

বাংলাদেশের জন্য তাই চতুর্থ দিনটি হতে পারে ইতিহাস গড়ার দিন। বল হাতে হাসান-মিরাজ-তাইজুলদের আরো একবার নিজেদের সেরাটা দিতে হবে। অস্ট্রেলিয়ার বাকি ছয় উইকেট দ্রুত তুলে নিতে পারলেই ডারউইনে লেখা হবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App