×

প্রথম পাতা

গ্যাস সংকট

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে ২ বছর লাগতে পারে

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় তৈরি হওয়া দুর্ভোগকে দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা। এই সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল শনিবার দুপুরে সিলেটে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন’ প্রকল্পের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা-বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে। সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিনের জমে থাকা এই সংকট নিরসনে গ্যাস আমদানি ও সরবরাহের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। আপৎকালীন পরিস্থিতি সামাল দেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি। এ কারণে গ্যাস সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এ লক্ষ্যে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। অবকাঠামো তৈরি হতে ২ বছরের মতো সময় লাগবে। এই মধ্যবর্তী সময়টি দেশের শিল্প খাতের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে দ্রুত কোনো সাময়িক সমাধান করা সম্ভব কিনা, তা নিয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে তিনি জানান, সেখানকার ছোট আকারের জাহাজগুলো অন্যত্র নিয়োজিত থাকায় সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তবুও সাময়িকভাবে গ্যাসের জোগান বাড়াতে সরকার বিকল্প পথ খুঁজছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App