×

প্রথম পাতা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, শিগগির ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, শিগগির ঘোষণা

ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। গতকাল রবিবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ বি এম আব্দুস সাত্তার বলেন, গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে। পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন, জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

সরকারের ৬ মাসের কার্যক্রমের মূল্যায়ন প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, জানেন যে, আমরা কী রকম একটা দেশ পেয়েছি। এই ১৮ বছর ধ্বংসযজ্ঞের মতো একটা দেশ ছিল। সব ক্ষেত্রে আমরা খুব একটা প্রতিকূল অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছি। বাট আপনারা লক্ষ্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান একটা পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং অপরিসীম পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, কিছু অগ্রাধিকার প্রকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপর হেলথ কার্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মাননা। এছাড়া অনেক কিছু আছে। খাল খনন, তারপর আমরা একটা বড় কাজ করেছি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ এবং সুদসহ মওকুফ। তো আমরা মনে করি যে, সরকার সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং ৬ মাস যথেষ্ট সময় না। আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি।

বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট উল্লেখ করে এ বি এম আব্দুস সাত্তার বলেন, এখন যেটা আমরা দেখছি, সেটা হলো সংকট, গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির। আপনারা এটা জানেন যে, এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং সেটার বিকল্প ব্যবস্থা বিগত সরকার করতে পারেনি। এই ধরনের সংকট দিনে দিনে ঠিক করা যায় না, এটার সময় লাগে। সেই জায়গায় আমরা বহুমুখী সাপ্লাই চেইন সৃষ্টি করছি। আমরা অনেক জায়গা থেকে- রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এমনকি চীন থেকেও জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রেও হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল। কিন্তু সরকার খুব সিরিয়াসলি বিবেচনায় নিয়ে কাজ করেছে। আশা করি, খুব অল্পদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রশাসনের সর্বোচ্চ দুই পদে থাকা মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্য সচিব বলেন, এটা একটু অপেক্ষা করেন, একটু দেখেন। ২৪ ঘণ্টা পরে হয়তো জানতে পারবেন। দুই সচিবের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমার মন্তব্য নেই। আপনারা অপেক্ষা করুন। এছাড়া মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্জনের চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

সরকার গঠনের ৬ মাস অর্জনের চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার খরচ সরকার বহন করবে

প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার খরচ সরকার বহন করবে

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App