×

প্রথম পাতা

নতুন রাষ্ট্রপতি পরিবার নিয়ে বঙ্গভবনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন রাষ্ট্রপতি পরিবার নিয়ে  বঙ্গভবনে

ছবি: সংগৃহীত

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।

সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকশ দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে সই করেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে ২৩তম রাষ্ট্রপতি হিসেব শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডিমন্ত্রী হিসেবে এতদিন মিন্টো রোডের বাসায় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App