×

শেষের পাতা

এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। তিনি বলেন, বর্তমানে রাজস্ব আদায় দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবেই দেশের উন্নতি সম্ভব। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

এর আগে, সোমবার সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। মেধাবী এই কর্মকর্তা ১৫তম বিসিএস পরীক্ষায় তার ব্যাচে প্রথম স্থান অধিকার করে কর প্রশাসনে যোগ দেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত আলোচিত বেশ কয়েকটি অনুসন্ধান পরিচালনায় তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগেও তিনি মূল ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জন্মদিনে ভালোবাসায় সিক্ত জয়া আহসান

জন্মদিনে ভালোবাসায় সিক্ত জয়া আহসান

কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাটওয়ারী

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাটওয়ারী

কঠোর ভিসানীতির পথে জাপান, অনিশ্চয়তায় বিদেশি চাকরিপ্রার্থীরা

কঠোর ভিসানীতির পথে জাপান, অনিশ্চয়তায় বিদেশি চাকরিপ্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App