মেক্সিকোর স্বপ্নের জয়, লড়েও বিদায় ইকুয়েডরের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের নকআউটে নিজেদের মাঠে আবারও শক্তির প্রমাণ দিল মেক্সিকো। রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা।
বুধবার (১ জুলাই) সকাল ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মেক্সিকো শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ২২ মিনিটে জুলিয়ান কুইনোনেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর ৩১ মিনিটে রাউল জিমেনেজ গোল করে ব্যবধান বাড়ান। দুই গোলের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইকুয়েডর, কিন্তু মেক্সিকোর রক্ষণ ভাঙতে পারেনি তারা।
এই জয় শুধু পরের রাউন্ডে ওঠা নয়, মেক্সিকোর জন্য এটি ছিল বিশেষ এক মুহূর্ত। কারণ বিশ্বকাপের নকআউটে দীর্ঘ অপেক্ষার পর আবার জয় পেল তারা। ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো। নিজেদের দর্শকের সামনে এই জয় মেক্সিকোর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিলো।
অন্যদিকে ইকুয়েডর লড়াই করেছে, কিন্তু আক্রমণে প্রয়োজনীয় ধার দেখাতে পারেনি। গ্রুপ পর্বে জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল তারা, মেক্সিকোর বিপক্ষে সেটি কাজে লাগাতে পারেনি। শেষদিকে পিয়েরো হিনকাপিয়ের লাল কার্ডে ম্যাচ আরও কঠিন হয়ে যায় তাদের জন্য।
মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা এখন আরও কঠিন হতে যাচ্ছে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচের জয়ী দল। স্বপ্ন এখন আরও — মেক্সিকো—মেক্সিকো কি এবার নিজেদের ঘরের মাঠে বহু প্রতীক্ষিত বড় সাফল্য পাবে?
