×

শেষের পাতা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে ৬৮টি মামলা। গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

এডিসি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ায়ী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৯৭ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৬৩ জন ও ডিবি ৩ জনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, ২টি প্যাথেডিন ইনজেকশন, ২৪টি মোবাইল ফোন, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির এক হাজার ১০৪টি প্রাণী, ৭৫ কেজি লেবু ও একটি মেমো জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App