×

শেষের পাতা

আইএসপিআর

রেতলাং অভিযান চলছে, বিভ্রান্তি ছড়াবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় পরিচালিত নিরাপত্তা বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে। এ অবস্থায় অভিযান নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে। আইএসপিআর আরো জানায়, আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না

মির্জা ফখরুল শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App