×

শেষের পাতা

ঢাবি নিয়ে মন্তব্য

এবি পার্টির ফুয়াদকে উকিল নোটিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিস পাঠানো হয়েছে। তাকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে সেই নোটিসে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তনয় কুমার সাহা বৃহস্পতিবার ইমেইলে এবি পার্টির এই নেতাকে নোটিস পাঠিয়েছেন। এছাড়া রবিবার ডাকযোগে নোটিসটি পাঠাবেন বলেছেন তিনি। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট মামলা করা হবে, বলা হয়েছে নোটিসে।

আসাদুজ্জামান ফুয়াদ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই নোটিসের কপি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও শিক্ষকদের বিরুদ্ধে ‘অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করেন। তিনি গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। জাতীয় ক্ষতির জন্য তাদের দায়ী করে পরিকল্পিতভাবে তারা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেন। এছাড়া শিক্ষকদের লক্ষ্য করে বিভাজন সৃষ্টিকারী গালাগাল করার কথাও নোটিসে বলা হয়েছে।

নোটিসে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তাকে তার বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার দায়ে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে’ জমা দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App