×

শেষের পাতা

বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ দশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গতকাল বুধবার জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দশ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমসেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আরো জানান, দগ্ধের মধ্যে ৯ জনকে ভর্তি দেয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App