×

অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

 ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন থানা এলাকায়  ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ সব তথ্য নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন: হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধান

গ্রেপ্তারকৃতদের রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৯০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, দুইটি এসএসডি কার্ড, দুইটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও ৮ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আরো পড়ুন: সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববিকে হত্যা

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App