ডিএমপি
চব্বিশ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৩৬
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে ৫৮টি মামলা । ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গতকাল বুধবার এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৮ জনকে গ্রেপ্তার করেছে।
এডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড ও ১৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
