×

শেষের পাতা

ব্রিফিংয়ে প্রেস সচিব

কাজের মাধ্যমেই পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার পর্যায়ক্রমে কাজ করছে। প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। গতকাল শনিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, মতের পার্থক্য ব্যালটে হতে পারে, কিন্তু দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে দলেরই হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের ‘গালগল্প’ অনেক প্রচার হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। কিন্তু সেই উন্নয়ন কোথায়। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন। তিনি কোথাও ব্যক্তিবন্দনা করেন না, যা আগে অহরহ দেখা যেত। তিনি জনবিচ্ছিন্ন নন, বরং মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিমাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলা সফর করছেন।

ছালেহ আরো বলেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনেও অস্থিরতা তৈরি হয়নি। এটি একটি জীবনবান্ধব বাজেট।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই এক ব্যবদানে সিরেজ জিতলো বাংলাদেশ

দুই এক ব্যবদানে সিরেজ জিতলো বাংলাদেশ

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App