×

শেষের পাতা

রিজেন্ট কাণ্ডের সাহেদ আবার গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনায় রিজেন্ট হাসপাতাল কাণ্ডসহ নানা অপকর্মের ঘটনায় একসময় আলোচনায় থাকা মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

ওসি বলেন, সাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানার পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার শেষে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি। প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ সাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলা ছিল। সব কটিতেই পর্যায়ক্রমে জামিন পান তিনি। জামিনের প্রায় চার বছর পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে ছাড়া পান।

সাহেদের নাম আলোচনায় আসে করোনা মহামারির সময়। ২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র?্যাব। এই হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মো. সাহেদ। এই হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। ওই ঘটনায় র?্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে করোনার সনদ জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার ৯ দিনের মাথায় ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র?্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে সাহেদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ওই সাজার রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০২৪ সালের ১১ জানুয়ারি হাইকোর্ট আপিল মঞ্জুর করে খালাস পান সাহেদ। তবে গত ১৪ জানুয়ারি হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এক মামলায় ২০২৩ সালের ২১ আগস্ট সাহেদকে ৩ বছর কারাদণ্ড দেন আদালত। আর ১৪ বছর আগে ২০১০ সালে চেক জালিয়াতির একটি মামলায় তার ছয় মাসের সাজা হয়েছিল। সাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলার মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও একটি মামলা রয়েছে। সেই মামলায় সিআইডির প্রতিবেদনে বলা হয়, সাহেদ মানুষ ঠকিয়ে ১১ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছিলেন। রিজেন্ট হাসপাতালে পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে তিনি ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা হাতিয়ে নেন। এর বাইরে তার অন্যান্য প্রতারণা ছিল অভিনব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী, চাইলেন দেশবাসীর দোয়া

চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী, চাইলেন দেশবাসীর দোয়া

স্পেনকে রাজকীয় সংবর্ধনা দিলো মাদ্রিদ

স্পেনকে রাজকীয় সংবর্ধনা দিলো মাদ্রিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App