×

জাতীয়

কমিশনারসহ পুলিশে বড় রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

কমিশনারসহ পুলিশে বড় রদবদল

ছবি : সংগৃহীত

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও মাঠপর্যায়ের নেতৃত্বে বড় ধরনের রদবদল করেছে সরকার। এ পরিবর্তনের আওতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার নিয়োগ, ময়মনসিংহ ও চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন, র‌্যাব ও সিআইডিতে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন এবং আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এ ছাড়া গত ২৮ জুন জারি করা একটি বদলির আদেশও বাতিল করা হয়েছে। ওই আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলি করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় তিনি সিআইডিতেই দায়িত্ব পালন করবেন।

অন্য একটি প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে একই পদমর্যাদায় র‌্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় আসছে ডিজিটাল ডিভাইস, ট্যাব পাবেন শিক্ষকরা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে এই পরিবর্তনকে সরকারের চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ নতুন উড়োজাহাজ

আগস্টেই এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ নতুন উড়োজাহাজ

পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App