×

শেষের পাতা

বায়ুদূষণ

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দূষণও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বছরের দীর্ঘ সময় ধরে দূষণের তালিকায় শীর্ষে থাকে মেগাসিটি ঢাকার বাতাস। তবে মাঝে মাঝে সেই দূষিত বাতাসই হয়ে ওঠে স্বাস্থ্যকর। যদিও সেই দিনগুলো খুব সহসা আসে না। গতকাল সোমবার দীর্ঘ বিরতির পর প্রাণভরে শ্বাস নেয়ার মতো একটি সকাল ছিল ঢাকায়। গতকাল সকালে মাত্র ৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩১ নম্বরে ছিল বাংলাদেশের রাজধানী। ধুলাবালি আর ধোঁয়ায় দমবন্ধ হওয়া চেনা ঢাকা ছিল ‘মাঝারি’ বায়ুর শহরের তালিকায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে দূষণের মাত্রার। বেলা পৌনে ১১টার দিকে এই ঢাকার বাতাসই হয়ে ওঠে অস্বাস্থ্যকর। ওই সময় বিশ্বের ১২৪টি দূষিত শহরের তালিকায় ২২৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান হয়ে যায় ৫ম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এমনটাই জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ২৮৯ স্কোর নিয়ে প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর। ২৭০ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো দ্বিতীয়, ২৪৭ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয়, ২৩৬ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ অবস্থানে ছিল।

ঢাকার যে ৩ এলাকা বেশি দূষিত

ঢাকা ও আশপাশের সর্বোচ্চ দূষিত ৩ এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩৭২), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৯৫) ও কল্যাণপুর (২৭২)।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন। তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি। ডব্লিউএইচও’র মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী, চাইলেন দেশবাসীর দোয়া

চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী, চাইলেন দেশবাসীর দোয়া

স্পেনকে রাজকীয় সংবর্ধনা দিলো মাদ্রিদ

স্পেনকে রাজকীয় সংবর্ধনা দিলো মাদ্রিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App