×

শেষের পাতা

ভাটারায় গ্যাস লিকেজ

বিস্ফোরণে দগ্ধ তিনজনেরই মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দগ্ধ তিনজনেরই মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে মৃত্যু হয় দগ্ধ ফাহিমা আক্তারের (২১)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২১ জুলাই ভোর ৪টার দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি ৬তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহিন ও তার স্ত্রী ফাহিমা আক্তার ছাড়াও শাহিনের ভাগ্নি হাফসা আক্তার দগ্ধ হয়। পরে ২৩ জুলাই দিবাগত রাত ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিমা আক্তারের ভাগ্নি হাফসা আক্তার (৮) , তার প্রায় শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল ও পরদিন শুক্রবার তার স্বামী শাহিনের (২৪) মৃত্যু হয়, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহত শাহিন পেশায় কাপড়ের শোরুমে কাজ করতেন। পরিবারসহ তিনি নতুন বাজারের ওই বাসাতে ভাড়া থাকতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App