×

শেষের পাতা

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া ১ কোটি টাকা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া ১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ৩টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধাক্কা দিয়ে থামায়। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। গত রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র?্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটলেও গতকাল সোমবার তা চাউর হয়। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে ডিএল পেট্রোল পাম্পের বিক্রির টাকা নির্দিষ্ট সময়ে ব্যাংকে জমা দেয়া হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টাকা ব্যাংকে নেয়া হয়। গত শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা গত রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেয়ার জন্য নেয়া হচ্ছিল। এ কারণেই ওই দিন অন্য দিনের তুলনায় বেশি টাকা বহন করা হচ্ছিল। পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, প্রতিদিন একই সময়ে টাকা ব্যাংকে নেয়ার বিষয়টি ছিনতাইকারীদের আগে থেকেই জানা ছিল কিনা। বিশেষ করে গত রবিববার দুদিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেয়া হবে- এই তথ্য দুর্বৃত্তদের কাছে কীভাবে পৌঁছাল, সেটিকে তদন্তের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে টাকা বহনের নির্দিষ্ট সময়, রুট ও গাড়ির গতিবিধি সম্পর্কে ভেতরের কেউ তথ্য দিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর থেকে এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, এখন পর্যন্ত মামলার ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে একাধিক ইউনিট তদন্তে কাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উন্মোচনের আশা করছে পুলিশ।

মালিকানায় তাসীন আক্তার হক-সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য খুরশীদ জাহান হকের ছোট ছেলে। খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ ও ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন

থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের সময় তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তদন্তকারীদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন- এত বিপুল পরিমাণ টাকা প্রতিদিন নির্দিষ্ট সময়ে একই পথে ব্যাংকে নেয়া হতো- এই তথ্য কি আগে থেকেই ছিনতাইকারীদের জানা ছিল?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App