×

শেষের পাতা

স্থানীয় নির্বাচন

সিইসির সঙ্গে আইজিপির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে দুপুর পৌনে ২টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক হয়।

বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইন-শৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা-উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই পরিস্থিতি প্রতিবেদন ইসিকে দেয়া হবে বলে জানান তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে পুরো দেশের

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা খুব শিগগির সেটা দিয়ে দেব।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনে হাত দেবে ইসি। ৩১ আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধির খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অক্টোবরে ভোট শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী মাসে তপশিল দেয়ার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App