×

শেষের পাতা

৬ নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে দেশজুড়ে একযোগে শুরু হবে। গতকাল রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ৬টি বিশেষ জরুরি নির্দেশনাবলি জারি করা হয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ-বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেয়ার মাধ্যমে তা শেষ হবে।

চলতি বছর সর্বমোট ৪০০ নম্বরের ওপর জুনিয়র বৃত্তি পরীক্ষা

অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে পরীক্ষা হবে এবং এগুলোর সময় থাকবে তিন ঘণ্টা করে। আর শেষ দিনে বিজ্ঞান বিষয়ের ৫০ নম্বর ও বাংলাদেশ এবং বিশ্বপরিচয় বিষয়ের ৫০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য ৬টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। সেগুলো হলো- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ৭ দিন পূর্বে সংগ্রহ করবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ঙগজ ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

রায়ের পর নুসরাতের মা আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App