×

শেষের পাতা

সাতক্ষীরায় দুর্গা প্রতিমা হচ্ছে ম্যাচের কাঠি ও রেশমি সুতায়

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় দুর্গা প্রতিমা হচ্ছে ম্যাচের কাঠি ও রেশমি সুতায়

শারদীয় দুর্গোৎসব আসন্ন। চারদিকে চলছে প্রস্তুতি। প্রতিমা কারিগররা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রতিমা তৈরির কাজ। আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রতিমা ও মণ্ডপ সজ্জার খবর প্রতিবারই সামনে আসে। এবারো তার ব্যতিক্রম হয়নি। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে চলছে তেমনই এক ভিন্নধর্মী আয়োজন। সেখানে মাটি বা খড়ের চিরাচরিত আবরণের বদলে দিয়াশলাইয়ের (ম্যাচ) কাঠি ও রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। এই প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে দেড় লাখেরও বেশি ম্যাচের কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে এখন থেকেই পূজা মণ্ডপে ভিড় করছেন উৎসুক জনতা। মণ্ডপ ঘুরে দেখা গেছে, মাটির অবয়বের ওপর নিখুঁতভাবে বসানো হচ্ছে দেড় লাখের বেশি দিয়াশলাই কাঠি। তার ওপর রেশমি সুতার সূ² নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর অলংকার ও পোশাক। প্রতিমা শিল্পী নবদ্বীপ সরকার জানান, তিনি ভারত থেকে দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির এই বিশেষ কৌশল শিখেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো এমন কাজ করছেন। কয়েক মাস ধরে নিপুণ শ্রম দিয়ে প্রতিমাটি পূর্ণাঙ্গ রূপ দেয়া হচ্ছে।

ব্রহ্মরাজপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাস বলেন, গত বছর আমরা ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে চমক দিয়েছিলাম। এবার আরো নতুনত্ব আনতে দিয়াশলাই কাঠি ও রেশমি সুতার ব্যবহার করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। দিয়াশলাইয়ের কাঠি দাহ্য হওয়ায় বিশেষ রাসায়নিক ব্যবহার করে এর অগ্নিঝুঁকি কমানোর ব্যবস্থাও করা হয়েছে।

কমিটির উপদেষ্টা কানাই লাল সাহা জানান, বাংলাদেশের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো এত বিপুল পরিমাণ দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। এ কারণে এবার দেশ-বিদেশের বহু দর্শনার্থীর সমাগম হবে বলে তারা আশা করছেন।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, এবার সাতক্ষীরায় ৫ শতাধিক মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। তবে ব্রহ্মরাজপুরের এই ব্যতিক্রমী আয়োজন পুরো জেলায় উৎসবের আমেজে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

রফাদফার অভিযোগ মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App