×

শেষের পাতা

নতুন করে অন্তর্ভুক্ত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নতুন করে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস এ তালিকা প্রকাশ করে।

নতুন তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নাম যুক্ত হয়েছে। বোয়েসেলের আওতায় রাখা হয়েছে ৬২টি রিক্রুটিং এজেন্সিকে। এছাড়া তালিকাভুক্ত ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে আরো ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সঙ্গে

যুক্ত ৩৩৮টি এজেন্সি স্থান পেয়েছে।

এর আগে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম অনুমোদিত তালিকায় প্রকাশ করেছিল। নতুন তালিকায় বোয়েসেলসহ আরো বিপুলসংখ্যক এজেন্সি যুক্ত হওয়ায় কর্মী নিয়োগের সুযোগ স¤প্রসারিত হলো।

এফডব্লিউসিএমএসে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে।

যদিও সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি উঠেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ধানের চারা নষ্ট করে জমি দখলচেষ্টার অভিযোগ

সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ধানের চারা নষ্ট করে জমি দখলচেষ্টার অভিযোগ

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

রফাদফার অভিযোগ মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App