×

খবর

সিএমপির নতুন কমিশনার সাইফুল

Icon

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হয়েছেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পদে কর্মরত ছিলেন তিনি।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বর্তমান সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে কৃষ্ণ পদ রায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।

সদ্য সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নগর পুলিশের বন্দর বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে থাকাকালীনই অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান।

এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।

অন্যদিকে সিএমপির দুই উপকমিশনারকে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপারকে বদলি করা হয়েছে সিএমপির উপকমিশনার পদে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশকে অতিরিক্ত কমিশনার এবং দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া একই প্রজ্ঞাপনে রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

আরও ১২১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আরও ১২১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল

নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App