রাজধানীতে গ্রেপ্তার ৪৭১
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
এডিসি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, তিনটি চাকু, দু’টি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ও নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫৩, লালবাগ বিভাগে ২৯, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৬৯, তেজগাঁও বিভাগে ৭৮, মিরপুর বিভাগে ৭৮, গুলশান বিভাগে ৪৩, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জন রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
