×

খবর

ডিএমপি কমিশনার

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা ও সোয়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা  পোশাকে গোয়েন্দা ও সোয়াত

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীতে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।

গতকাল রবিবার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত রথযাত্রা উপলক্ষে সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, রথযাত্রার নিরাপত্তায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিবি সদস্য, সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, মহানগরীর এই রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, রথযাত্রার সঙ্গে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।

সভায় সর্বসম্মতিক্রমে রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাবিহীন অংশগ্রহণ এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App