×

খবর

কামাখ্যা রঞ্জনের আজ ২০তম মৃত্যুবার্ষিকী

Icon

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কামাখ্যা রঞ্জনের  আজ ২০তম মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের বিশতম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুলাই, সোমবার। এই উপলক্ষে প্রয়াতের রাধানগরের নিজ বাড়ি ও শ্রীশ্রী রাধামাধব আখড়া মন্দিরে তার আত্মার শান্তি কামনায় পূজা-অর্চনা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের শুভাকাক্সক্ষী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়েছে। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

কামাখ্যা রঞ্জন ঘোষ ২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথা সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে তাকে দাহ করা হয়। ১৯৪০ সালের ৩০ ডিসেম্বর তার জন্ম। তিনি আখাউড়া পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েক মাস আগে অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক-সাংস্কৃতিক একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মুজিবনগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App