×

খবর

খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে সাক্ষাৎকালে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন। একইদিন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার দুই মন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও দেখা করেন জয়শঙ্কর।

গত বুধবার খলিলুর রহমান যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।

কূটনৈতিক সূত্র জানায়, এই আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

খলিলুর রহমান ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সৌহার্দ্য ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে, এআরএফের সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App