×

খবর

৫০টি মামলা ৪২৮ জনকে গ্রেপ্তার করল ডিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৫০টি মামলা ৪২৮ জনকে  গ্রেপ্তার করল ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা ইউনিট। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৪৫, মিরপুরে ৭০, গুলশানে ৩৯ ও উত্তরা বিভাগের ৬২ জন আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০ ইয়াবা বড়ি, ৩৫৩ বোতল ফেনসিডিল, ৩ গ্রাম হেরোইন, ৮টি মুঠোফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ ও র?্যাব লেখা একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, ইয়াবা সেবনে ব্যবহৃত একটি ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App