×

খবর

কয়েল ধরাতেই বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কয়েল ধরাতেই বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী

ছবি: সংগৃহীত

মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজন হলেন মো. কাউসার (২৮) ও তার স্ত্রী রুবী আক্তার (২৪)। তারা স্থানীয় দুটি পোশাক কারখানার কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সাভারের মজিদপুর দীঘিরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, কাউসারের শরীরের শতভাগ ও রুবীর শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় থাকতেন কাউসার ও রুবী। রাতে গ্যাসলাইটার দিয়ে মশার কয়েল ধরানোর চেষ্টা করেন কাউসার। লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ও মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ হন দুজনই। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ও উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

কাউসারের বাবা সিমান শেখ বলেন, হাসপাতালে কাউসার আমাকে কইলো কয়েল ধরাইবার গেছিল গ্যাসলাইট দিয়া। গ্যাসলাইট ফায়ার করছে, ওমনে পুরা ঘরে ধাপ কইরা আগুন ধইরা গ্যাছে। দুইজনের কাপড়চোপড় সব পুড়ছে। ওই কক্ষটিতে কোনো গ্যাসসংযোগ নেই জানিয়ে তিনি আরো বলেন, কক্ষটির বাইরে জানালার পাশে গ্যাসের সংযোগ আছে। রান্নাঘরও কক্ষ থেকে আলাদা স্থানে। তার ধারণা, পাশের গ্যাসের লাইন থেকে কোনোভাবে কক্ষে গ্যাস জমে দুর্ঘটনাটি ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App