×

খেলা

কিংস কাপ থেকে আল-নাসরের বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিংস কাপ থেকে আল-নাসরের বিদায়

ছবি: সংগৃহীত

কিংস কাপ চ্যাম্পিয়নশিপে গতকাল আল তাউয়ুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। এতে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দলটি। গতকাল আল তাউয়ুনের হয়ে একমাত্র গোলটি করেছেন ওয়ালিদ আল আহমেদ। অন্যদিকে আল নাসরের হয়ে পেনাল্টি মিস করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে আল তাইয়ের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল হিলাল। আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন আব্দুল্লাহ আল হামদান। এছাড়া গোল পেয়েছেন খালিদ আল ঘান্নাম ও মার্কোস লিওনার্দো।

ক্রিশ্চিয়ানো রোনলদোর পেনাল্টি মিসে সৌদি কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। গতকাল শেষ ষোলতে আল তাউয়ুনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো দুই বছর আগে সৌদি ক্লাবে যোগ দেয়ার পর থেকে এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি। সৌদি পেশাদার লিগ টেবিলের মাঝামাঝিতে থাকা সফরকারী আল তাউয়ুন রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৭১ মিনিটে ওয়ালিদ আল আহমেদের গোলে এগিয়ে যায়। ম্যাচের একবারে শেষভাগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। কিন্তু রোনালদোর শট বারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। সৌদি লিগে যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ বার পেনাল্টির সুযোগ পেয়ে কোনোবারই মিস হয়নি রোনালদোর। সেপ্টেম্বরে কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হওয়া স্টিফানো পিওলির অধীনে এটাই আল নাসরের প্রথম পরাজয়। পিওলি বলেছেন, ‘কৌশলগত দিক থেকে আমরা ভালো খেলেছি। কিন্তু তারপরও ম্যাচটি জিততে পারিনি। কিংস কাপ থেকে বিদায়ে আমরা খুবই হতাশ। কিন্তু এখনো আমাদের হাতে দুটি ট্রফি জেতার সুযোগ রয়েছে। নিজেদের সেরাটা দিয়েই আমরা এগিয়ে যাব।’

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার রোনালদো ও আল নাসরের সামনে এখনো এ মৌসুমে দুটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

যদিও ইতোমধ্যেই সৌদি পেশাদার লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের থেকে ৬ পয়েন্ট পেছনে রয়েছে রোনালদোর দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট অর্জন করেছে আল নাসর।

এদিকে আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমার জুনিয়রের আল হিলাল। আল তাইকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে গতকাল মাঠে নামেননি নেইমার। যদিও এর আগে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। আগামী ৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়নশিপে আল আইনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলিয়ান এই তারকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App