×

খেলা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারি বিতর্ক নীরবতা ভেঙে কোলিনা বললেন ফাউল মানে ফাউল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারি বিতর্ক নীরবতা ভেঙে কোলিনা বললেন ফাউল মানে ফাউল

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং নিয়ে বিশ্বজুড়ে তুমুল তর্ক-বিতর্ক এখনো চলমান। তবে এসব বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা। একসময় বিশ্বের সবচেয়ে সম্মানিত রেফারিদের একজন হিসেবে পরিচিত এই লিজেন্ড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফাউল মানে ফাউল- গোল হওয়ার আগে আক্রমণ তৈরির ধাপে কোনো ফাউল প্রভাব ফেললে, সময় বা দূরত্ব যাই হোক না কেন, ভিএআর সেটি পর্যালোচনা করতেই পারে। বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর ম্যাচে মিসরের একটি গোল বাতিল হওয়ার পর রেফারিং নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের জবাবে কোলিনা বলেন, প্রতিটি গোলের পর এটাকিং পজিশন ফেস (এপিপি) পরীক্ষা করা হয়। যদি আক্রমণের শুরুতে এমন কোনো ফাউল ধরা পড়ে, যা গোল হওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে, তাহলে ভিএআর মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেয়। কোলিনার ভাষায়, মিসরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ-এর পায়ে স্পষ্টভাবে আঘাত করেছিলেন। তাই সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ম অনুযায়ীই নেয়া হয়েছে। ভিএআর শুধু ভুল সংশোধন করে এ নিয়ে কোলিনা ব্যাখ্যা করেন, মাঠের রেফারি কোনো ঘটনা দেখতে না পেলেও, যদি ভিডিওতে স্পষ্ট ফাউল ধরা পড়ে ও সেটি গোলের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ভিএআর হস্তক্ষেপ করতেই পারে। আবার যদি কোনো ফাউল না পাওয়া যায়, তাহলে ভিএআর রেফারির মূল সিদ্ধান্তই বহাল রাখে। তিনি আরো বলেন, সব শারীরিক সংস্পর্শ ফাউল নয়। কোনো ডিফেন্ডার আগে বলের নিয়ন্ত্রণ নেয়ার পর স্বাভাবিক সংঘর্ষ হলে সেটিকে ফুটবলের স্বাভাবিক অংশ হিসেবেই ধরা হয়। বিশ্বকাপে রেফারিং নিয়ে ওঠা নানা অভিযোগ প্রসঙ্গে কোলিনা বলেন, সমালোচনা ও বিশ্লেষণ ফুটবলের অংশ হলেও ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। তার মতে, ম্যাচ অফিশিয়ালদের সততা নিয়ে প্রশ্ন তোলা শুধু অন্যায্যই নয়, এতে তাদের ও তাদের পরিবারের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। তিনি জোর দিয়ে বলেন, ফিফার রেফারিং বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে ও কোনো ব্যক্তি- এমনকি ফিফা সভাপতিও-রেফারিদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেন না।

বিশ্বকাপের রেফারিংয়ে সন্তুষ্ট ফিফা উল্লেখ করে কোলিনা জানান, বিশ্বকাপে এখন পর্যন্ত ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। গত ২০২২ সালের তুলনায় এবার অনেক বেশি ম্যাচ পরিচালনা করতে হয়েছে। ব্যস্ত সূচির কারণে কিছু ভুল বা বিতর্ক তৈরি হলেও সামগ্রিকভাবে রেফারিংয়ের মান নিয়ে ফিফা সন্তুষ্ট। তার বিশ্বাস, প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে রেফারিরা আরো উন্নতির চেষ্টা করছেন।

উল্লেখ্য, আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্ক এখনো থামেনি, তবে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা কোলিনার এই ব্যাখ্যা স্পষ্ট করে দিল- ভিএআরের মূল লক্ষ্য কোনো দলকে সুবিধা দেয়া নয়; বরং খেলার আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নায়ক নাকি ডিক্টেটর?

এমবাপ্পে নায়ক নাকি ডিক্টেটর?

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App