×

যুক্তরাজ্য

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডনের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক। মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিন দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে তার মৃত্যুর খবর জানানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত মাছুম আহমদের ছোট ভাই মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

মানিক মিয়া বলেন, কী কারণে এবং কারা তার ভাইকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন। তবে কী কারণে তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পরিবারের কাছে এখনো কোনো তথ্য নেই।

পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এদিকে, মাছুম আহমদকে কারা এবং কী কারণে গুলি করে হত্যা করেছে, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App