×

যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

ছবি : সংগৃহীত

পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার জন্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্টের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট গত মে মাসে ভিভিয়ানা নামে দ্বিতীয় কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি আবার হোয়াইট হাউসের কাজে যোগ দেন। তবে দায়িত্বে ফেরার পর তিনি উপলব্ধি করেন, প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করতে গিয়ে দুই ছোট সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে।

এক বিবৃতিতে লেভিট জানান, সন্তানদের প্রাপ্য সময় দিতে না পারার বিষয়টি তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। মূলত পরিবার ও সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: রুশ জাহাজ জব্দের চেষ্টা হলে পাল্টা ব্যবস্থা: পুতিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না লেভিট। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি ও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তাঁর রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকবে।

লেভিটের পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে লেভিটের কাজের প্রশংসা করে বলেন, তিনি একজন সত্যিকারের নেতার মতো দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App