সৌদি আরব ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
ছবি : সংগৃহীত
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ভ্রমণ সতর্কতা সংশোধন করে তৃতীয় পর্যায় বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ স্তর জারি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের কারণে মার্কিন নাগরিক ও স্বার্থের জন্য সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবের কিছু নির্দিষ্ট এলাকায় এসব ঝুঁকি তুলনামূলক বেশি। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রতিবেশী ইয়েমেন ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ চতুর্থ পর্যায়ের সতর্কতা বা ‘ভ্রমণ করবেন না’ নির্দেশনা বহাল রয়েছে।
সূত্র: আল জাজিরা
