×

ভিডিও

চার বিয়ে গোপন, আবারো বিয়ে, তরুণীর অভিনব প্রতারণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৬:২০ পিএম

হেলাল উদ্দিন, পেশায় আদম ব্যবসায়ী, প্রায় সময়ই কাঁধে একটি ব্যাগ ও হাতে কিছু কাগজপত্র নিয়ে, ঘুড়তে দেখা যায় রাজধানীর নিম্ন আদালতের অলি গলিতে। কোন সাংবাদিক দেখলেই ছুটে আসেন কথা বলতে।

জানান, স্ত্রী মনীষা আক্তার স্মৃতিসহ তার পরিবারের ছয় জনকে আসামি করে মামলা করেছেন তিনি। কারণ, পূর্বে আরো চারটি বিয়ের কথা লুকিয়ে তাকে বিয়ে করে তার সর্বস্ব লুটে নিয়েছে এই চক্রটি। ন্যায় বিচারের দাবিতে কোথাও সমাধান না পেয়ে আদালতে আসেন তিনি। 

গেল বছরের ২৬ জুলাই, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষিতা একটি মেয়ে খুঁজছি, অন্যান্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। এমন একটি স্ট্যাটাস দিয়ে ঘটকের মাধ্যমে প্রস্তাবে রাজি হয়ে ধর্ষিতা স্মৃতিকে বিয়ে করেছিলেন তিনি। 

বিয়ের পর কয়েকমাস ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু কিছু দিন পর পাত্রী স্মৃতি বাবার বাড়িতে বেড়াতে আসলেই সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও ৪টি বিয়ে করেছিল এবং একটি কন্যা সন্তানও আছে। পূর্বের স্বামীদের থেকে কাবিনের টাকা-পয়সা নিয়ে ডিভোর্স দেন তাদের। আর এটিই তার মুল ব্যবসা বলে জানান হেলাল।

হেলাল উদ্দিনের অভিযোগ, তার স্ত্রীর আত্মীয় স্বজন তাকে মারধর করে তার কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে উল্টো তার বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলা।  

পরে হেলালও তাদের বিরুদ্ধে করেছেন প্রতারণার মামলা। এবার তিনি বিয়ে লোকানোর মামলা দায়ের করেছেন। এবং অর্থ আত্মসাতের মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতারক চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হোক এমনটাই দাবি হেলাল উদ্দিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App