×

ভিডিও

যে তেলাপিয়া মাছ ধরলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

সম্প্রতি ভয়ংকরী এক আগ্রাসী প্রজাতির মাছের দেখা মিলেছে। পরিবেশের জন্যও ভীষণ রকমের ঝুঁকি তৈরি করছে মাছের এ প্রজাতি। বলছিলাম ‘ব্ল্যাকচিন তেলাপিয়া’ বা কালো চিবুকের তেলাপিয়ার কথা। যা নিয়ে রীতিমতো মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশ। আগ্রাসী এ মাছ নিয়ন্ত্রণে হ্রদ ও জলাশয়গুলো চষে বেড়াচ্ছেন লোকজন। পাশাপাশি চেষ্টা চলছে, এর জিনগত রূপান্তরেরও। এরপরও জলাশয়গুলোতে ছড়িয়ে পড়ছে ‘ব্ল্যাকচিন’ তেলাপিয়া; যার প্রভাব পড়েছে থাইল্যান্ডের ১৭টি প্রদেশে। পরিস্থিতি এমন যে বিশেষ প্রজাতির এ তেলাপিয়া ছড়িয়ে পড়ার কারণ উদঘাটনে পার্লামেন্টে তদন্ত শুরু হয়েছে। এর নেতৃত্বে থাকা আইনপ্রণেতা নাট্টাচা বুনচাইনসাওয়াত ঘোষণা করেছেন, ‘আগামী প্রজন্মের জন্য আমরা একটি বিপর্যয়কর প্রতিবেশব্যবস্থা রেখে যেতে পারি না।’থাইল্যান্ডে আগেও ব্ল্যাকচিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে এবারের মতো এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঘটনা অতীতে দেখা যায়নি। নাট্টাচা বুনচাইনসাওয়াতের অনুমান, এবার এ প্রজাতির তেলাপিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে দেশের অর্থনীতি ১০ বিলিয়ন বাথ ক্ষতির সম্মুখীন হবে। ব্ল্যাকচিন তেলাপিয়া বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট সমস্যার মূলে রয়েছে মাছটির ছোট মাছ, চিংড়ি ও শামুকের লার্ভা খেয়ে ফেলার বিষয়টি। এগুলো থাইল্যান্ডের মূল্যবান জলজ সম্পদ বলে বিবেচিত। তাই সরকার কয়েক মাস ধরেই লোকজনকে এ প্রজাতির তেলাপিয়া ধরায় উৎসাহ জুগিয়ে যাচ্ছে। তেলাপিয়া ধরতে শুধু উৎসাহ জোগানোই নয়, লোকজনকে রীতিমতো পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার। এ অবস্থায় ব্ল্যাকচিন তেলাপিয়ার জেনেটিক রূপান্তরের চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ায় বংশবৃদ্ধিতে অক্ষম তেলাপিয়া উৎপাদন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ এমন মাছ অবমুক্ত করার পরিকল্পনা করছে সরকার। কর্তৃপক্ষের আশা, এর মধ্য দিয়ে আগ্রাসী প্রজাতির তেলাপিয়ার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগ্রাসী প্রজাতির এই তেলাপিয়া চেনার উপায় খুব সহজ। এর চিবুক ও গালে কালো দাগ রয়েছে। মাছের খাবার নিয়ে ১৪ বছর আগে চারোয়েন পোকফান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠানের চালানো পরীক্ষা–নিরীক্ষা থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রেখেছে—এমন একটি তত্ত্ব খতিয়ে দেখছে দেশটির পার্লামেন্ট। থাই সম্প্রচারমাধ্যম পিবিএস বলেছে, ওই ঘটনার দুই বছর পর থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। যেসব স্থানে তেলাপিয়া ছড়িয়ে পড়ে, সেসব স্থানের মধ্যে সিপিএফের গবেষণাগারও ছিল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে সিপিএফ। যারা এমন অভিযোগ ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সিপিএফ বলেছে, মাছের এ ‘এলিয়েন প্রজাতি’র বিস্তার রোধে সরকারি সংস্থাগুলোর সঙ্গে তারাও কাজ করছে। যাহোক, এই মাছ থাইল্যান্ডে কীভাবে এসেছে, সেটি এখন অতীত বিষয়। সমস্যা হলো, এ মাছ ছড়িয়ে পড়া ঠেকানো যাবে কি না, তা নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App