×

ভিডিও

ড. ইউনূসের জাতীয় ঐক্য কি ঘুম হারাম করে দিয়েছে ভারতের?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠেছে ভারত। স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী সরকারকে এতোটা খেপতে দেখা যায়নি। কিন্তু এখন কী এমন হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন। ভারতের এমন কোন  দুর্বল জায়গায় হাত দিয়েছে ড. ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত?   

সামরিক সূত্রগুলো বলছে ভারতের হঠাৎ এমন ক্ষেপার আসল কারণ হচ্ছে ড. ইউনূসের এক মহা পরিকল্পনা। যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ইউনূকে যতটা সহজ সরল মনে হয় আসলে এতাটা সহজ সরল নয়, সে আন্তর্জাতিক খেলোয়াড়। শেখ হাসিনার মতো আদায় কাঁচকলা বুঝিয়ে বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুটা সম্ভব হবে না। হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা বুঝতে বাকি নেই মোদির।

কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের কোন দুর্বলতা ধরে টান দেতে চায় ড.ইউনূস? যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে মোদি। জানা গেছে ড.ইউনূসের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদি সরকারের এই উন্মাদ আস্ফালন শুরু হয়েছে। ঘুম রাম হয়ে গেছে ভারত প্রশাসনের। 

বাংলাদেশকে নতুজানু আর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার উদ্ভট খেলায় মেনে উঠেছে ভারত। কিন্তু ভারতের জানা নাই ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ইস্পাত ঐক্যে মিলিত হয়েছে যে, মোদির বাংলাদেশ বিরোধী যেকোন চক্রান্ত মোকাবিলা খুব কঠিন নয়। এতোদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলো,যে কারণে মোদি সহজেই তার অঙ্গ রাজ্যে পরিণত করতে পেরেছিলো।

১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিলো এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেয়ার চেষ্টা করেছে ভারত। মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করদরাজ্যে পরিণত করেছিলো। যার মূল হাতিয়ার ছিলো হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে চিত্র।

পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ায় ভারত বিরোধিতায় সোচ্চার এখন গোটা জাতি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশ প্রেমিক। এই মানসিকতা ধারণ করছে দেশের কোটি কোটি তরুণ সমাজ।

ভারতের আসল রূপ প্রকাশ্যে এসেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর। হাসিনার দোসর হিসেবে পরিচিত ইসকন তথা চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বনিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছে বহির্বিশ্বে। এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করতেও দ্বিধা করেনি কট্টর উগ্রবাদী হিন্দুরা। 

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে একটির পর একটি ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তা পূর্ব পরিকল্পিত। মূলত ড.ইউনূসের সেই গোপন পরিকল্পনার আঁচ পেয়েই মাথা খারাপ মোদি সরকারের। আর সে কারণেই ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাইছে।

কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণে কী, আসুন জানার চেষ্টা করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতে সরকারের এই অবস্থা। 

বিমানঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত হবে। ভারতের চিকেন নেকের এতো কাছে বিমানঘাঁটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের। দেশটির সেভন সিস্টার্সের এতো কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমানঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসেবেই মনে করছে ভারত। যে কারণে চরম দুশ্চিন্তায় মোদি সরকার। ড.ইউনূসের রাজনীতির কাছে মোদির রাজনীতি যে নস্যি তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

গোলাম পরওয়ার গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App