×

আবহাওয়া

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

দেশে আপাতত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যদিও ভারি বর্ষণের আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে পরবর্তী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এ সময় অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সোমবার ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগর দুয়েক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

স্রেব্রেনিৎসা গণহত্যা: বসনীয়ার মুসলিমদের রক্তে ভেজা ইতিহাস

স্রেব্রেনিৎসা গণহত্যা: বসনীয়ার মুসলিমদের রক্তে ভেজা ইতিহাস

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App