×

আবহাওয়া

রাজধানীতে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম

রাজধানীতে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ছবি : সংগৃহীত

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। বৃৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে কালবৈশাখী, তাণ্ডবের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App