×

আবহাওয়া

ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৬টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ সোমবার (১৩ এপ্রিল) আরো বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগ-এর বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা ধীরে ধীরে বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদোন্নতি পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

পদোন্নতি পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

পৃথক দুর্ঘটনায় নিহত ২

পৃথক দুর্ঘটনায় নিহত ২

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

সড়কে অবৈধ স্থাপনার কারণে জনভোগান্তী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App