×

আবহাওয়া

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সামুদ্রিক সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,  উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App