×

আবহাওয়া

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:২৪ এএম

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের ১৩টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগেই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App